ঢাকাMonday , 21 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কঙ্গনা রাণৌতকে হুমকি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের সিনেমার সেট জ্বালিয়ে দেয়া ও এ অভিনেত্রীকে স্বাধীনভাবে চলতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছে ভারতীয় কট্টরপন্থী সংগঠন ‘রাজপুত করনি সেনা’। শনিবার সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটা বলা হয়েছে।
মহারাষ্ট্র করনি সেনা সভাপতি অজয় সিং সেঙ্গার বিবৃতিটিতে বলেছেন, ‘তিনি (কঙ্গনা) যদি আমাদের সংগঠনের সদস্যদের এভাবে হুমকি দেয়া চালিয়ে যান আমরা মহারাষ্ট্রে তাকে স্বাধীনভাবে চলতে দিব না এবং তার সিনেমার সেট জ্বালিয়ে দিব।’ এছাড়া এ অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ার ধ্বংস করে দেয়ারও হুমকি দিয়েছে সংগঠনটি।
কঙ্গনার পরবর্তী সিনেমা মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। সম্প্রতি সিনেমাটি নিয়ে আপত্তি তোলে ‘রাজপুত করনি সেনা’। সংগঠনটির দাবি, সিনেমাটিতে ব্রিটিশ অফিসারের সঙ্গে রানি লক্ষ্মীবাঈয়ের প্রেম দেখনো হয়েছে। এছাড়া লক্ষ্মীবাঈকে একটি আইটেম গানে নাচতে দেখা গেছে, যা প্রথাবিরোধী। এ বিষয়ে নির্মাতাদের কাছে সংগঠনটির পক্ষ থেকে একটি চিঠিও পাঠানো হয়।
এরপর সংগঠনটির আপত্তি নিয়ে কঙ্গনা বলেন, ‘চারজন ইতিহাসবিদ মণিকর্ণিকা সিনেমাটি অনুমোদন দিয়েছেন, আমরা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছি, করনি সেনাদের বিষয়টি জানানো হয়েছে। তারপরও তারা আমাকে হেনস্তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি তারা এটি বন্ধ না করে, তাদের জেনে রাখা উচিৎ আমিও একজন রাজপুত। তাদের প্রত্যেককে ধ্বংস করে দিব।’ কঙ্গনার এমন বক্তব্যের পরই হুমকি দিয়েছে রাজপুত করনি সেনা।
ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। এতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন- অতুল কুরকার্নি, অঙ্কিতা লোখান্ডে প্রমুখ। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।