ঢাকাMonday , 21 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন প্যাটারসন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচে ঝাঝালো পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন কার্টিস প্যাটারসন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছেন প্যাটারসন। রোববারের আগেও তিনি জানতেন না যে অস্ট্রেলিয়া দলে জায়গা হচ্ছে তার। কিন্তু লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে কপাল খুলেছে এ ব্যাটসম্যানের। ভাগ্য আর সুপ্রসন্ন হলে ব্রিসবেনে টিম পাইনের নেতৃত্বে অভিষেক হয়ে যেতে পারে ২৫ বছর বয়সি এ ক্রিকেটারের।
বেলেরিভে ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে প্রথম ইনিংসে অপ্রতিরোধ্য ১৫৭ রানের পর দ্বিতীয় ইনিংসেও ১০২ রান করে অপরাজিত ছিলেন তিনি।
অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্যাটারসন বলেন, ‘আমি মনে করি ব্যাটে বলে দারুণ হওয়ায় এই মুহুর্তে আমি ভালো অবস্থানে রয়েছি। আর এজন্যই আমি দলে ডাক পেয়েছি। অস্ট্রেলিয়া দলে অভিষেকের জন্য ডাক পাওয়ায় আমি সত্যিই আনন্দিত। এর জন্য এ সপ্তাহে বেশ পরিশ্রম করতে হয়েছে। তবে বৃহস্পতিবার আমি একাদশে সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবো।’
এখনো পর্যণ্ত ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান প্যাটারসন। এর মধ্যে ৬ সেঞ্চুরিতে ৪১.০০ গড়ে ৩ হাজার ৮১৩ রান করেছেন তিনি।