ঢাকাMonday , 21 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলকে বহিরাগতমুক্ত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্টান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এ নির্দেশ দেওয়া হয়েছে। এ মর্মে ওইদিন স্ব স্ব হলের প্রাধ্যক্ষ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি সব হলের প্রতিটি কক্ষে পৌঁছে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলকে বহিরাগতমুক্ত করার জন্য প্রভোস্ট স্টান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাস্টার্স শ্রেণির যেসব ছাত্রের পরীক্ষা শেষ হয়েছে তাদের অনতিবিলম্বে হল অফিসে সিট বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। অছাত্র ও বহিরাগত কেউ কক্ষে অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে ঢাবি প্রশাসন। এরই অংশ হিসেবে শনিবার ডাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনার লক্ষে চিফ রিটার্নিং অফিসারকে সার্বিক সহায়তা প্রদানের জন্য পাঁচজন রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে চিফ রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।