ঢাকাSunday , 20 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘পাড়াতে মাঝরাতে’ পূজা-আদৃত

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ওপার বাংলার সুপারহিট সিনেমা ‘প্রেম আমার’। রাজ চক্রবর্তী পরিচালিত ও সোহম চক্রবর্তী অভিনীত সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পায়। মুক্তির নয় বছর পর তৈরি হয়েছে এর সিক্যুয়েল ‘প্রেম আমার-২’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা চেরি ও আদৃত। এটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই সিনেমাটি আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে আজ শনিবার ‘পাড়াতে মাঝরাতে’ শিরোনামে সিনেমাটির দ্বিতীয় গান প্রকাশিত হয়েছে। এতে গানের তালে পূজা-আদৃতকে নাচতে দেখা গেছে। রিতাম সেনের কথায় এ গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও তুষার জোশি। এর সুর করেছেন স্যাভি।
‘প্রেম আমার-২’ সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রোডাকশন। পূজা-আদৃত ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- সৌরভ, প্রবীর দাস, তুলিকা বসু, সৃষ্টি পাণ্ডে, নাদের চৌধুরী, চম্পা প্রমুখ।
পূজা-আদৃত জুটির প্রথম সিনেমা ‘নূর জাহান’। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমা গত বছর ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়।