নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির মতো কালো ব্যাধি থেকে দেশকে মুক্ত করতে হবে। লক্ষ্য অর্জনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে একযোগে কাজ করতে হবে। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি মরণ ব্যাধির মতো ছেয়ে আছে। এর গোড়াপত্তন ৭৫ এর পরের শক্তি করেছে। জঙ্গিবাদ সৃষ্টিতে সরকারের প্রচ্ছন্ন সাপোর্ট ছিল। সমাজকে এই ব্যাধি থেকে মুক্ত করতে হবে।
সরকার গঠনের পর বৃহস্পতিবার থেকে মন্ত্রণালয় পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। এভাবে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো মন্ত্রণালয় পরিদর্শন করবেন বলে জানা গেছে।

