ঢাকাMonday , 31 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থার্টি ফার্স্ট নাইটে সতর্ক থাকবে পুলিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপনে কোনো বাধা নেই। তবে তা উন্মুক্ত স্থানে করা যাবে না। করতে হবে ইনডোরে। বিশৃঙ্খলা এড়াতে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘এই রাতকে ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই। তবে জাতীয় নির্বাচনের পরপরই এ ধরনের একটি উদযাপন থাকায় বাড়তি সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাহবাগ ও নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করবে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানরত বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে। গুলশানে পাঁচ তারকা হোটেলগুলোতে ইনডোরে অনুষ্ঠান আয়োজন করা যাবে। তবে বাইরে কোনো ডিজে পার্টি, ছাদ বা উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না।’
এদিকে, পুলিশ থেকে জানানো হয়েছে, রাতে পুলিশের বাড়তি টহল পার্টি বাড়ানো হয়েছে। চেকপোস্ট এবং অতিরিক্ত দায়িত্ব পালন করবে পুলিশ। সাদা পোশাকের টিম মোতায়েন করা হয়েছে গুরুত্বপূণ্ স্থানে। এছাড়া, সোয়াট, ডগ স্কোয়াডও প্রস্তুত রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনশৃঙ্খলা বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। কোনো স্বার্থান্বেষী মহল যেন সুযোগ নিতে না পারে, নাশকতা করতে না পারে, কোনো জঙ্গি বা উগ্রবাদী গোষ্ঠী সুযোগ নিতে না পারে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।