ঢাকাMonday , 31 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির অভিনন্দন

Link Copied!

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার সকালে টেলিফোনে আওয়ামী লীগ সভাপতিকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। এ ছাড়া বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধনামন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন। নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে সাতটি ও স্বতন্ত্র প্রার্থী পেয়েছে তিনটি আসন।
এবারের নির্বাচনে ইতিহাস গড়ে জয় পেয়েছে নৌকা। এতে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।