ঢাকাSunday , 30 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ হাইকমিশনার বললেন, ‘নো স্টেটমেন্ট’

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক ঢাকা-১৩ ও ১০ আসনের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। কিন্তু নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
রোববার দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরির্দশন শেষে সাংবাদিকরা অ্যালিসন ব্লেকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘নো স্টেটমেন্ট’।
রাজধানীর ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রও পর্যবেক্ষণ করেন তিনি। পরে ঢাকা-১০ আসনের এই ভোটকেন্দ্র ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার।