ঢাকাSunday , 30 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কানাডা-ভারত পর্যবেক্ষকদের সন্তোষ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ভোট কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষক কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার। রোববার রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এমন কথা বলেন।
তানিয়া ফস্টার বলেন, এ পর্যন্ত আমি পাঁচটি ভোটকেন্দ্র ঘুরেছি। বাংলাদেশের এ নির্বাচনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট প্রয়োগ করতে দেখেছি। এটা আমাকে সত্যিকারের অনুপ্রাণিত করেছে।
বিদেশে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণে আসা তানিয়া বলেন, এখানকার নির্বাচনের পুরো উৎসবমুখর পরিবেশ দেখে আমি মুগ্ধ।
পর্যবেক্ষক দলের আরেক প্রতিনিধি ভারতীয় নাগরিক ড. গৌতম ঘোষ ও বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিচ্ছে। এখানকার নির্বাচন আর ভারতের নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য দেখিনি। সবাই দীর্ঘ লাইন ধরে ভোটের জন্য অপেক্ষা করছেন। দেশ আলাদা হলেও ভোটে কোনো পার্থক্য দেখিনি।
এ সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতায় তানিয়া ফস্টারসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক ওই কেন্দ্র পরিদর্শনে আসেন।