ঢাকাSunday , 30 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোট পর্যবেক্ষণে ইসিতে আ.লীগ-বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে এসেছে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দল।
রোববার ভোটগ্রহণে শুরু হয় সকাল ৮টায়। একে একে নির্বাচন কমিশনররা আসতে থাকেন। আর ভোটগ্রহণ শুরুর পরপরই আওয়ামী লীগ, বিএনপির প্রতিনিধি দলও এসেছে। তারা ভোটের ফলাফল প্রকাশ না পর্যন্ত থাকবেন।
আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপ-পরিষদের টিম লিডার আখতারুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইসিতে আসে। নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত সেখানে তারা থাকবেন।
অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্ব এসেছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। তিনি জানান, তাদের প্রতিনিধিরাও আট ঘণ্টা করে দলের পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩৩ জন আর স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন।