ঢাকাSaturday , 29 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুদানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে রাজধানী খার্তুমসহ বেশ কয়েকটি শহরে শুক্রবার সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে।
শুক্রবার ছিল সুদানে সরকারবিরোধী বিক্ষোভের দশম দিন। জুমার নামাজের পর এদিন খার্তুমের বেশ কয়েকটি এলাকা, ওমদুরমান, পোর্ট সুদান, আতবারা ও মাদানি শহরে বিক্ষোভকারীরা রাস্তায় বের হয়ে আসে।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর নীল নদের পশ্চিম তীরের ওমদুরমান শহরে বিক্ষোভকারীরা মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় আসে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
পূর্বাঞ্চলীয় শহর আতবারাতেও জুমার পর ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই শহরটিতেই গত ১৯ ডিসেম্বর রুটির দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল।
দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট এবং নগদ অর্থ সংকটের কারণে গত ১০ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে সুদানে। বিরোধী দলগুলো দেশজুড়ে বিক্ষোভের আহ্বান জানালে এটি আরো ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে সরকার ইতোমধ্যে অন্তত ৯ বিরোধী দলীয় নেতাকে গ্রেপ্তার করেছে।