ঢাকাThursday , 27 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুজব নিয়ন্ত্রণে ‘সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার’ চালু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভুয়া সংবাদ ও গুজব রোধে ‘সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার’ নামে একটি ফেসবুক পেজ খুলেছে র‌্যাব। কোনো সংবাদ বা তথ্য যাচাই করতে জনগণ এ পেজের সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব প্রধান আরো বলেন, কোনো সংবাদ নিয়ে শঙ্কা দেখা দিলে সেটি এই ফেসবুক পেজের মাধ্যমে সঙ্গে সঙ্গে সত্যতা নিশ্চিত হওয়া যাবে। এ জন্য র‌্যাব কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ করছেন। একইসঙ্গে কোনো গুজবে কানও দেওয়া যাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, সারা দেশে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব র‌্যাব ব্যাটালিয়ন কাজ করছে। তারা টহল দেওয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা বা অপতৎপরতা করলে র‌্যাব তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। একই সঙ্গে নির্বাচনে কেউ যেন টাকা ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করতে না পারে সেদিকটিও নজরদারি করা হচ্ছে।