ঢাকাThursday , 27 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাঠে নেমেছে নৌ পুলিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বৃহস্পতিবার থেকে মাঠে নেমেছে নৌ পুলিশ। নৌবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা তদারকি করবে তারা।
নৌ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) শেখ মারুফ হোসেন বলেন, ‘পুলিশেরই একটি অংশ নৌ পুলিশ। পুলিশ সারা দেশের নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ইতিমধ্যে বিশেষ দায়িত্ব পালন শুরু করেছে। তারই অংশ হিসেবে নৌ পুলিশও সরকারের অন্যসব বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। মূলত তারা নির্বাচনের আগে নামলেও প্রয়োজন তারা নির্বাচন পরবর্তী মোতায়েন থাকবে।’
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, সকাল থেকে ১৩ জেলায় এ বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট ১৫০০ সদস্য নির্বাচনের নিরাপত্তায় কাজ করবে। প্রতি জেলায় একশ’র বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন এএসপি প্রতিটি দলের নেতৃত্বে আছেন। তারা জেলার পুলিশ সুপারের অধীন থাকবেন।
দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নৌ পুলিশ জেলার এসপির চাহিদা মোতাবেক কাজ করবে। সেক্ষেত্রে তারা নদীবন্দর থেকে স্থলেও কাজ করতে পারবে। কোস্টগার্ড, নৌ বাহিনীর সঙ্গে কাজ করবেন নৌ পুলিশের সদস্যরা।