ঢাকাWednesday , 26 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্যিক ‍উদ্দেশ্যে তিমি শিকার শুরু করতে যাচ্ছে জাপান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জাপান জানিয়েছে, তারা বাণিজ্যিক ‍উদ্দেশে তিমি শিকার শুরু করতে যাচ্ছে। তাদের এ ধরনের পদক্ষেপ ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে।
জাপান জানায়, তারা আন্তর্জাতিক তিমি কমিশন (আইডব্লিউসি), যারা তিমি রক্ষায় কাজ করে থাকে, থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।
আইডব্লিউসি ১৯৮৬ সালে বাণিজ্যিক উদ্দেশ্যে তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করে। তিমির কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেয় আইডব্লিউসি।
জাপান ১৯৫১ সাল থেকে আইডব্লিউসির সদস্য। তাদের কর্মকর্তারা জানান, তিমির মাংস খাওয়া জাপানের সংস্কৃতির অংশ।
বহু বছর ধরে জাপান ‘বৈজ্ঞানিক গবেষণা’ এর নামে তিমি শিকার করেছে এবং মাংস বিক্রি করেছে। তাদের এ কার্যক্রম তিমি সংরক্ষণবাদীদের কড়া সমালোচনার সম্মুখীন হয়।
বুধবার জাপানের ঘোষণা অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে সংরক্ষণবাদীরা জানিয়েছেন, জাপানের এ পদক্ষেপ মারাত্মক ফলাফল বয়ে আনবে।
আইডব্লিউসি থেকে জাপানের প্রত্যাহারের অর্থ হলো তারা এখন স্বাধীনভাবে তিমি শিকার করতে পারবে। এমনকি মিনকি তিমি যা আইডব্লিউসি সংরক্ষণ করে থাকে, সেটিও শিকার করতে পারবে।