ঢাকাWednesday , 26 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি স্মরণীয় অধ্যায়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার নির্বাচনী পরিবেশ অনেক ভালো। এ অবস্থা অব্যাহত থাকলে বাঙালি জাতির জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি স্মরণীয় অধ্যায়।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি নির্বাচন পর্যবেক্ষক সংগঠন ও ২৬টি এনজিও সংস্থার সম্মিলিত মোর্চা ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
লিখিত বক্তব্যে আবেদ আলী বলেন, একাদশ সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন ১৬টি দেশের ১৭৮ বিদেশি পর্যবেক্ষককে নিবাচন পর্যবেক্ষণ করার অনুমোদন দিয়েছে। এর মধ্যে ইলেকশন মনিটরিং ফোরামের ১০ জন।
এরা হলেন, কানাডার লেবার মার্কেট প্ল্যানিংয়ের সিনিয়র পলিসি এনালাইসিস্ট তানিয়া দেওয়ান পস্টার, মানবাধিকার কর্মী চ্যালি দেওয়ান পস্টার, মালেয়েশিয়ার মাইক্রফস চেনজিং লাইভসের প্রজেক্ট ডিরেক্টর হারতিনি বিনতিয়া জাব্বার, মালেশিয়ার হিউম্যান এইড অ্যান্ড রিলেফের চেয়ারম্যান জেসমি আজাহারী বিন জোহারী, নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও প্রাক্তন মন্ত্রী হাকিকুল্লাহ মুসলিম, প্রাক্তন সংসদ সদস্য নাজির মিয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদীন আলী, ভারতের কলকাতা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি কমল ভট্টাচার্য, কলকাতা জর্জ কোর্টের আইনজীবী ড. গৌতম ঘোষ, শ্রীলঙ্কার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি লেখক ও গবেষক মোহাম্মদ এহসান ইকবাল।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবক এর প্রতিষ্ঠাতা সভাপতি খান মো. বাবুল, হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম, সেবকের সহসভাপতি মো. মনিরুল ইসলাম প্রমুখ।