ঢাকাWednesday , 26 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড. কামালের সঙ্গে দেখা করলেন পুলিশ সদস্যরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন কয়েকজন পুলিশ সদস্য।
বুধবার দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বার পুলিশ সদস্যরা দেখা করেন। এ সময় চেম্বারে গণফোরামের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার স্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টহল বাড়ানো হয়েছে। ড. কামাল হোসেন একজন প্রবীণ রাজনীতিবিদ, সংবিধান প্রণেতা। এ কারণে তার নিরাপত্তার কোনো প্রয়োজন আছে কিনা এ বিষয়ে কথা হয়েছে।