ঢাকাMonday , 24 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দলে চোটের মড়ক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম দুটিতে ১-১ এ সমতায় রয়েছে ভারত। বক্সিং ডে টেস্টে অসিদের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছে দলটি। কিন্তু এর আগেই চোটের মড়ক লেগেছে ভারতীয় শিবিরে।
প্রায় এক মাস আগে ১৯ জনের দল নিয়ে অস্ট্রেলিয়ায় গেছে ভারত। কিন্তু দুই টেস্ট শেষেই ইনজুরি আর ফর্মহীনতা নাজুক করে দিয়েছে দলকে। তাতে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দল সাজানো নিয়ে কিছুটা বেকায়দায় রয়েছে ভারতীয় নির্বাচকরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই গোঁড়ালির চোটে ছিটকে যান ওপেনার পৃথ্বি শ। তার শূন্যতা পূরণ করতে পারছেন না মুরালি বিজয় ও লোকেশ রাহুল। এছাড়া রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতি ভুগিয়েছে সফরকারীদের। মেলবোর্নে তাদের ফেরা নিয়ে এখনও শঙ্কা কাটেনি। চোট নিয়েই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যান রবীন্দ্র জাদেজা।
এদিকে অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসে ৩টি করে উইকেট পান অশ্বিন। কিন্তু ওই ম্যাচে ফিল্ডিং করার সময় পাঁজরের চোটে পড়েন এই স্পিনার। এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। মেলবোর্নে জায়গা পেতে হলে ফিটনেসের জন্য কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। একাদশে না ফিরলে আবার স্পিন দুর্বলতা নিয়ে লড়াই করতে হবে ভারতকে।
ভারতীয় ওপেনার রোহিত অ্যাডিলেডে ফিল্ডিং করার সময় পিঠে চোট পেলে পার্থে দ্বিতীয় ম্যাচে খেলানো হয়নি তাকে। মেলবোর্ন টেস্টের আগে তাকে সুস্থ দেখা গেলেও একাদশে তার থাকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে জাদেজা প্রস্তুতি ম্যাচে জায়গা পেলেও অ্যাডিলেড আর পার্থে একাদশে থাকতে পারেননি শতভাগ ফিট না থাকায়। তাছাড়া চারজন ফাস্ট বোলার নিয়ে খেলতে আগ্রহী কোহলি। এতে কাঁধের চোট নিয়ে ভারত থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে শুধু বোঝা হয়ে দলের সঙ্গে আছেন জাদেজা। ভারতীয় কোচ জানিয়েছেন অন্তত ৮০ ভাগ ফিট থাকলে বক্সিং ডে টেস্টে দেখা যাবে তাকে।