স্পোর্টস ডেস্ক : সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগায় সবশেষ ম্যাচে জিতে টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করতে পেরেছে বার্সেলোনা। শীর্ষস্থান নিশ্চিত করে নতুন বছরে পা রাখতে যাওয়ায় আনন্দিত কাতালান ক্লাবটির কোচ আর্নেস্তো ভালভার্দে।
গতকাল রাতে লা লিগায় প্রথম ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে বার্সাকে ছুঁয়ে ফেলেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু পরের ম্যাচে জিতে তাদের ছাড়িয়ে যায় ব্লুগ্রেনারা। উসমান ডেম্বেলে ও লিওনেল মেসির প্রথমার্ধের গোলে বছরের শেষ ম্যাচে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে বার্সা। দলের এমন পারফরম্যান্সের পর দলটির কোচ ভালভার্দে আনন্দ প্রকাশ করে বলেন, ‘শীর্ষে থেকে বছর শেষ করা আমাদের লক্ষ্য ছিল। এই রাউন্ডের ম্যাচগুলোর আগে যেই জায়গায় ছিলাম তাতে আমরা খুশি।’
বছরের শেষ মুহূর্তে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় বার্সেলোনা। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রিয়াল মাদ্রিদ।

