ঢাকাMonday , 24 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শতভাগ পাস ৪৭৬৯ স্কুলে, ফেল ৪৩ স্কুলে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৪৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। এর মধ্যে জেএসসিতে ২০টি প্রতিষ্ঠানের এবং জেডিসিতে ২৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।
গত বছর এই সংখ্যা ছিল ৫৯টি। ফলে এ বছর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৬টি।
এ ছাড়া জেএসসি ও জেডিসি মিলে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৬৯টি। গত বছর এই সংখ্যা ছিল ৫ হাজার ২৭৯টি। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে ৫১০টি।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
গত ১ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে সারা দেশে একযোগে শুরু হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ১ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলে জেএসসি পরীক্ষা।