ঢাকাSunday , 23 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটন ম্যান অব দ্য সিরিজ : সাকিব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বলার থেকে ‘সাকিব-ওয়েস্ট ইন্ডিজ’ বলাই শ্রেয়! কি বলা যাবে না?
ব্যাট-বলের দাপটে তো সাকিবই সবার থেকে সেরা। টেস্ট সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারের পর সাকিবের শোকেসে উঠল টি-টোয়েন্টি সিরিজ সেরার পুরস্কারও। সঙ্গে দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ-এর পুরস্কার তো আছেই।
টেস্ট ও টি-টোয়েন্টিতে সাকিব বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। চোট থেকে ফিরে এসেই দাপট দেখিয়েছেন টেস্ট সিরিজে। তার নেতৃত্বে প্রথমবারের মতো ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ মাশরাফির নেতৃত্বে জেতে দল। টি-টোয়েন্টি সিরিজও জেতার পথে ছিল বাংলাদেশ। কিন্তু শনিবার শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হতশ্রী ব্যাটিংয়ে সিরিজ হাতছাড়া হয়েছে। তবে সাকিব এ সিরিজেও ছিলেন দুর্দান্ত।
বল-ব্যাটে সমান তালে পারফরম্যান্স করেছেন। শেষ ম্যাচে ব্যাট হাতে রান পাননি। কিন্তু প্রথম দুটিতে ছিলেন অনবদ্য। সিলেটে প্রথম ম্যাচে ৪৩ বলে করেন ৬১ রান। দ্বিতীয় ম্যাচে ২৬ বলে তোলেন অপরাজিত ৪২ রান। বল হাতে প্রথমবারের মতো নেন ৫ উইকেট। তৃতীয় ম্যাচে আগে বোলিং করে নেন ৩ উইকেট। জয়ের জন্য তার ব্যাটে তাকিয়ে ছিল পুরো দল। কিন্তু এদিন প্রথম বলেই বাজে শট। উইকেট উপহার দেন শূন্য রানে। সেখানেই সব শেষ।
তবুও অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা বাংলাদেশের অধিনায়ক। ব্যাট হাতে ১০৩ রান ও বল হাতে ৮ উইকেট নিয়ে সাকিব ওয়ালটন ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। পুরস্কার বিতরণী মঞ্চে তার হাতে সিরিজসেরার পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড এডমিন) এস এম জাহিদ হাসান।