ঢাকাSaturday , 22 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগদান সারলেন জায়েদ-দিপালী

Link Copied!

বিনোদন প্রতিবেদক : শীত ঋতুতে বিয়ের সানাই একটু বেশিই শোনা যায়। গত কয়েকদিনে শোবিজ অঙ্গনের কয়েকজন তারকাও বিয়ে সেরে ফেলেছেন। এবার এই তালিকায় যোগ হচ্ছেন এ প্রজন্মের চিত্রনায়িকা তানিয়া আক্তার দিপালী। তার বর পরিচালক ও প্রযোজক জায়েদ রেজওয়ান।
গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে জায়েদ-দিপালীর বাগদান সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্যদের উপস্থিতে তাদের বাগদান হয়। এ ছাড়াও অনুষ্ঠানে রোমানা নীড়, বিপাশা কবির, জয় চৌধুরী, শ্রাবণ খান, সময়, সংগীতশিল্পী শফিক তুহিন, কিশোর, পূজাসহ শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
আগামী এপ্রিলে জায়েদ-দিপালীর বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানান দিপালী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবারের পছন্দেই বিয়েটা হচ্ছে। দুই পরিবারের পছন্দ হয়েছে বলেই হুট করেই বাগদান করা হয়েছে। পরিবারের লোকজন আগামী এপ্রিলে বিয়ের তারিখ ঠিক করতে চাচ্ছে। আমাদের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।’
সম্প্রতি জায়েদ রেজওয়ান ‘আঘাত’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। এতে দিপালীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার রণবীর। এছাড়া জায়েদ রেজওয়ান পরিচালিত ‘মৃত্যুপুরী’ সিনেমাটি শুটিং শেষে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে দিপালী ‘ব্ল্যাক মেইল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় জগতে রাখেন। এরপর ‘বাজে ছেলে : দ্য লোফার’, ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় কাজ করেন তিনি। এছাড়া ‘রমিজের আয়না’, ‘বৈশাখ থেকে শ্রাবণ’, ‘কাননে কুসুম কলি’, ‘পাটি গণিত’, ‘ইট কাঁচের খাঁচা’, ‘হৈ হৈ রৈ রৈ’, ‘ঘোড়ার ডিম’, ‘সাত কাহন’ নামের ধারাবাহিক নাটকসহ ৪০টির বেশি নাটকে অভিনয় করেছেন দিপালী।