ঢাকাFriday , 21 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাদের ‘দুষ্টু ছেলে’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালক সত্য রঞ্জন রোমান্স নির্মাণ করছেন ‘দুষ্টু ছেলে’। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন অনিক রহমান অভি। এতে আরো অভিনয় করবেন-তানিন সুবহা, আসমা ঝিলিক, উর্মিসহ অনেকে।
সিনেমা প্রসঙ্গে পরিচালক সত্য রঞ্জন রোমান্স বলেন, ‘‘দুষ্ট ছেলে’ সিনেমার গল্পটি কমেডি ও রোমান্টিক। এতে কলেজপড়ুয়া যুবক ছেলে-মেয়ে বা বন্ধু-বান্ধবদের বর্তমান সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”
এ প্রসঙ্গে অভিনেতা অনিক রহমান অভি বলেন, ‘সিনেমাটির গল্প শুনেছি। গল্পটি আমার ভালো লেগেছে। তাই কাজটি করতে রাজি হলাম। এছাড়া দাদার (সত্য রঞ্জন রোমান্স) সাথে আগেও কাজ করেছি। তার সাথে কাজের অভিজ্ঞতা দারুণ। আশা করছি, ভালো কিছু হবে।’
সম্প্রতি উত্তরার একটি রেস্তেরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। রাজশাহী সিল্ক নিবেদিত রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমাটি প্রযোজনা করছেন সুজন সর্দার।