ঢাকাFriday , 21 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্লাবের মালিক হচ্ছেন বার্সার পিকে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার তারকা জেরার্ড পিকে। জানুয়ারিতে তিনি একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন। এফসি অ্যান্ডোরার অধিকাংশ শেয়ারের মালিকানায় আসতে যাচ্ছে পিকের কোম্পানি কসমস। আগামী ৩ জানুয়ারি পিকের এই অ্যান্ডোরার মালিকানা কিনে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
তার আগে আগামী বৃহস্পতিবার ক্লাবটি তাদের ক্রীড়া আইনের কিছুটা পরির্তন আনবে। এই পরিবর্তন না আনলে স্বাধীন দেশ অ্যান্ডোরার ক্লাবটির মালিকানায় যেতে পারবেন না পিকে। ক্লাব বোর্ড এই পরিবর্তনে অনুমোদন দেওয়ার পর পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আগামী ২৯ ডিসেম্বর ক্লাবটির বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে।
বার্সেলোনার সেন্ট্রাল ব্যাক পিকে ক্লাবটির মালিকানা পাওয়ার পর বেশ কিছু পরিবর্তন আনবেন। তখন গ্যাব্রি গার্সিয়া ও আলবার্ট জরকুয়েরাকে দায়িত্ব দিবেন তিনি।
অ্যান্ডোরা এফসি বর্তমানে ফার্স্ট কাতালান আঞ্চলিক লিগের গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে।