ঢাকাThursday , 20 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোর্নামাউথকে হারিয়ে সেমিফাইনালে চেলসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কষ্টের জয়ে লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে চেলসির। নিজেদের মাঠে বোর্নামাউথকে হারিয়েছে ব্লুজরা।
ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে কোয়ার্টার ফাইনালের ম্যাচে বোর্নামাউথকে স্বাগত জানায় চেলসি। এ ম্যাচে শেষ সময়ে ইডেন হ্যাজার্ডের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় চেলসি। আর তাতে প্রথমবারের মতো বোর্নমাউথের কোনো শীর্ষ টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভাঙে।
চেনা মাঠে শুরু থেকে দারুণ লড়লেও গোলের জন্য লম্বা সময় অপেক্ষায় থাকতে হয়েছে চেলসির সমর্থকদের। ম্যাচের নির্ধারিত সময়ের মাত্র ছয় মিনিট বাকি থাকতে দলটিকে হতাশায় ডুবিয়ে চেলসির সেমিফাইনাল নিশ্চিত করেন বদলি খেলোয়াড় ইডেন হ্যাজার্ড। পেদ্রোর ব্যাক-হিল থেকে আসা বল জালে জড়াতে ভুল করেননি বেলজিয়ান এই ফরোয়ার্ড।
তবে প্রতিপক্ষের মাঠে টিকে থাকতে বেশ কিছু গোলের প্রচেষ্টা চালিয়েছে বোর্নমাউথ। ম্যাচের প্রথমার্ধেই লিস মুসেটের আক্রমণ রুখে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। আর নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ফ্রি-কিক থেকে নেওয়া শটও লক্ষ্য পৌঁছাতে ব্যর্থ হয় সফরকারী। তাই হারের হতাশা নিয়েই লিগ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়তে হয়েছে তাদের।