ঢাকাWednesday , 19 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিগ কাপের শেষ চারে ম্যানসিটি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ লড়াইয়ের পাশাপাশি অন্য প্রতিযোগিতায়ও নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিয়ে চলছে ম্যানচেস্টার সিটি। এবার লেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে উঠেছে পেপ গার্দিওলার দলটি।
লেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ আটের ম্যাচে মুখোমুখি হয় ম্যানসিটি। ওই ম্যাচের নির্ধারিত সময় ১-১ ড্রয়ে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-১ গোলে জেতে শেষ চার নিশ্চিত করে সিটিজেনরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৪ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। তবে বিরতির পর ৭৩তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার মার্ক আলব্রাইটনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত খেলার সময়। এরপর পেনাল্টি শুট আউটে তাদের ৩-১ ব্যবধানে হারায় প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।