ঢাকাWednesday , 19 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন পরিচয়ে বান্নাহ্‌

Link Copied!

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্। ২০০৮ সালে সহকারী পরিচালক হিসেবে পরিচালনায় নাম লেখান তিনি। ২০১১ সালের শেষের দিকে ‘ফ্ল্যাশব্যাক’ নামে একক পরিচালনায় নাটক নির্মাণ করেন বান্নাহ্‌।
এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন মাবরুর রশীদ বান্নাহ্‌। ইতোমধ্যে তার প্রযোজিত নাটকের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মাবরুর রশীদ বান্নাহ্‌ বলেন, ‘নতুন দুইটি ইউটিউব চ্যানেল নিয়ে আসছি। এজন্য একটি টিম গড়েছি। ইতোমধ্যে সাতজন পরিচালককে নিযুক্ত করেছি। চলতি মাস থেকে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছি। অন্য পরিচালকদের আমি এখন প্রযোজনা করতে চাই। যারা অনেক নিষ্ঠাবান তাদেরকে আমি প্রযোজনা করব। আমার সঙ্গে আকবর হায়দার মুন্না নামে আরেক প্রযোজক আছেন। আমরা দুজনে মিলেই মূলত এই টিমটা তৈরির চেষ্টা করেছি।’
তিনি আরো বলেন, ‘আমি একজন পরিচালক হিসেবে অনুধাবন করেছি-অনেক মেধাবী ছেলে রয়েছে যারা কাজের সুযোগ পায় না। আমি চেষ্টা করব এই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে কাজ দিতে, যাতে তারা নিজেদের প্রমাণ করার সুযোগ পায়।’
মাবরুর রশীদ বান্নাহ্‌র প্রযোজনায় প্রথমে দুটি ধারাবাহিক নির্মিত হবে। এর মধ্যে ‘শোবার ঘর’ ধারাবাহিকটি পরিচালনা করছেন তৌহিদ আশরাফ। এর আগে বান্নাহ্‌র প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া ‘বান্দরের খাঁচা’ ধারাবাহিকটি পরিচালনা করছেন ওয়াকি। আগামী বছরের শুরুর দিকে আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘শোবার ঘর’ আর ফিউচার এন্টারটেইনমেন্ট নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘বান্দরের খাঁচা’ নাটকটি।