ঢাকাWednesday , 19 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঘি-থ্রি’র পোস্টারে দেখা দিলেন টাইগার

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি বাঘি। টাইগার শ্রফ অভিনীত এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণ করছেন নির্মাতারা।
আজ বুধবার ইনস্টাগ্রামে বাঘি-থ্রি সিনেমার পোস্টার প্রকাশ করেছেন টাইগার শ্রফ। পাশাপাশি একটি পোস্টারের ক্যাপশনে এ অভিনেতা লিখেছেন, ‘বাঘি-থ্রি সিনেমার কাজ শুরু হয়েছে। সাজিদ নাদিয়াদওয়ালার বাঘি-থ্রি মুক্তি পাবে ২০২০ সালের ৬ মার্চ।’
এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা বাঘি মুক্তি পায় ২০১৬ সালে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ। এরপর চলতি বছর মুক্তি পায় সিক্যুয়েল বাঘি-টু। এটি পরিচালনা করেন আহমেদ খান। এতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এছাড়া আরো অভিনয় করেন-রণদীপ হুদা, দীপক দব্রিয়াল, মনোজ বাজপায়ী প্রমুখ। মুক্তির পর বক্স অফিসে সাফল্য পায় সিনেমাটি।
এদিকে শোনা যাচ্ছে, বাঘি-থ্রি সিনেমায় সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানকে চুক্তিবদ্ধ করতে চাইছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। যদিও সিনেমাটিতে অভিনয়ের বিষয়টি এখনো নিশ্চিত করেননি সারা।