ঢাকাTuesday , 18 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ-কাজলকে নিয়ে ‘হিন্দি মিডিয়াম-টু’?

Link Copied!

বিনোদন ডেস্ক : শাহরুখ খান ও কাজলকে মনে করা হয় বলিউডের অন্যতম সফল জুটি। পর্দায় তাদের রসায়ন দেখতে অধির আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। এ জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দিলওয়ালে। ২০১৫ সালে মুক্তি পায় সিনেমাটি।
ফের একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন দিলওয়াল দুলহানিয়া লে যায়েঙ্গে জুটি। হিন্দি মিডিয়াম সিনেমার সিক্যুয়েলে এ জুটিকে নিতে চাইছেন প্রযোজক দিনেশ বিজন। ইতোমধ্যে সিনেমার চিত্রনাট্যও পড়েছেন শাহরুখ-কাজল। এছাড়া রাজ বাত্রা চরিত্রে ইরফান খানকেও দেখা যাবে। সিনেমার প্রেক্ষাপট হবে যুক্তরাষ্ট্র। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
২০১৭ সালে মুক্তি পায় হিন্দি মিডিয়াম। সকেত চৌধুরী পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইরফান ও সাবা কামার। কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছিল।
জানা গেছে, হিন্দি মিডিয়াম সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করবে দিনেশ বিজনের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক্স ফিল্মস। এতে প্রথম সিনেমার দশ বছর পরের গল্প তুলে ধরা হবে। তবে এবার সকেত চৌধুরীর পরিবর্তে সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকবেন ককটেল, ফাইন্ডিং ফ্যানি সিনেমাখ্যাত পরিচালক হোমি আদাজানিয়া।