বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। গত মাসের মাঝামাঝিতে তাদের বিয়ে হয়। গতকাল সোমবার ‘স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৮’-তে উপস্থিত হয়েছিলেন তারা।
অনুষ্ঠানে পদ্মাবত সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন রণবীর সিং। সিনেমাটিতে আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করেন তিনি। অন্যদিকে রানি পদ্মাবতী চরিত্রে ছিলেন দীপিকা পাড়ুকোন।
পুরস্কার হাতে মঞ্চে রণবীর সিং তার বক্তব্যে বলেন, ‘সিনেমায় হয়তো আমার রানিকে পাইনি, কিন্তু বাস্তব জীবনে আমার রানিকে পেয়েছি। বেবি, আমি তোমাকে ভালোবাসি। গত ছয় বছর আমি যদি কিছু অর্জন করে থাকি তা তোমার জন্য। কারণ তুমি আমাকে সংযত রেখেছ। সবকিছুর জন্য ধন্যবাদ এবং আমি তোমাকে ভালোবাসি।’ রণবীরের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপিকা। তার চোখে পানিও দেখা যায়।

