ঢাকাTuesday , 18 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক পাচারের দায়ে গ্রেপ্তার অভিনেত্রী

Link Copied!

বিনোদন ডেস্ক : মাদক পাচারের দায়ে গ্রেপ্তার করা হয়েছে মালায়ালাম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অশ্বথী বাবুকে। গতকাল রবিবার ভারতের কেরালা অঙ্গ রাজ্যের কোচি থেকে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরেই এ অভিনেত্রীর উপর নজর রাখছিলেন তারা। রবিবার এ অভিনেত্রী তার বাড়ির সামনে ‘এমডিএমএ’ নামে মাদক নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন। তারপরই তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার গাড়ি চালক বিনয় আব্রাহামকেও গ্রেপ্তার করা হয়েছে।
অভিনেত্রী অশ্বথী বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এ মাদক পাচারের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।