স্পোর্টস ডেস্ক : ওয়লিংটন টেস্টে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেই ধাক্কা সামলে আজ চতুর্থ দিনে লঙ্কানদের হয়ে ব্যাটিং প্রদর্শনী দেখালেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশাল মেন্ডিস। তাদের অপরাজিত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিরোধ গড়েছে লঙ্কানরা।
‘ক্যারিং ব্যাট থ্রো আ কমপ্লিটেড টেস্ট ইনিংস’ এ আগের দিন রেকর্ড ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে রানের পাহাড় চাপিয়ে দিয়েছিলেন কিউই ওপেনার টম লাথাম। তার অপরাজিত ২৬৪ রানে ভর করে প্রথম ইনিংস শেষে ২৯৬ রানের বড় লিড পেয়েছিল কিউইরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে চতুর্থ দিনে কোনো বিপদ ছাড়াই ৩ উইকেটে ২৫৯ করে শেষ করেছে শ্রীলঙ্কা। শেষ দিনে ব্যাটিংয়ে নামার আগে কিউইদের চেয়ে মাত্র ৩৭ রানে পিছিয়ে সফরকারীরা।
লাথামের সঙ্গে অন্যদের ছোট ছোট ইনিংসে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৫৭৮ রানের পাহাড় গড়ে। জবাবে গতকাল ব্যাটিংয়ে নেমে ১৩ রানেই তিন উইকেট হারানোয় তাদের ইনিংস ব্যাবধানের হারের শঙ্কায় ছিলেন অনেকে। তবে সেই শঙ্কার মেঘ উড়িয়ে দিয়ে চতুর্থ দিন বুক চিতিয়ে লড়াই করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মেন্ডিস ও ম্যাথুস।
২৪৬ রানের অপ্রতিরোধ্য গতিতে চতুর্থ দিনে কিউই বোলারদের হতাশ করেছন তারা। তাদের দৃঢ়তায় লঙ্কানরা লজ্জা থেকে বাচলেও এক প্রকার ড্রয়ের আভাস দিচ্ছে এই টেস্ট। দিনশেষে ২৯৩ বলে ১১ চারে ১১৭ রানে অপরাজিত রয়েছেন ম্যাথুস। তার সঙ্গে ২৮৭ বলে ১২ চারে অপরাজিত রয়েনে ১১৬ রানে।

