ঢাকাTuesday , 18 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে পরিত্যক্ত পঞ্চম রাউন্ডের প্রথম দিন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ড মাঠে গড়ানোর কথা ছিল আজ (মঙ্গলবার)। কিন্তু বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিসিএলে এই রাউন্ডে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ বিসিবি নর্থ জোন। সকাল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে খেলা দূরের কথা টস অনুষ্ঠিত হয়নি।
অপর ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলাম ব্যাংক ইস্ট জোনের। কিন্তু এই ভেন্যুতেও বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় প্রথম দিনের পরিত্যক্ত হয়েছে।
বিসিএলে আগের চার ম্যাচের ১টিতে জিতে, ১টিতে হেরে ও ২টিতে ড্রয়ে ১৭.৯৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ওয়ালটন সেন্ট্রাল জোন। সমান ম্যাচ থেকে ১৭.৬৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ১৪.৭৭ পয়েন্ট নিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন রয়েছে তৃতীয় স্থানে। আর ১৪.১৮ পয়েন্ট নিয়ে বিসিবি নর্থ জোন রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।