ঢাকাSaturday , 15 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের ‘সিম্বা’ নিয়ে আশাবাদী দীপিকা

Link Copied!

বিনোদন ডেস্ক : গত মাসের মাঝামাঝিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা শেষে বর্তমানে তার পরবর্তী সিনেমা সিম্বা’র প্রচার নিয়ে ব্যস্ত রণবীর।
এদিকে সিম্বা সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে রণবীর জানিয়েছিলেন, হায়দরাবাদে সিনেমার ট্রেইলারের এক ঝলক দেখে দীপিকা তাকে বলেছিলেন, ‘তোমাকে খুব আকর্ষণীয় লাগছে।’
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দীপিকা। এ সময় রণবীরের বক্তব্য ও সিম্বা সিনেমা নিয়ে প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমি ট্রেইলার দেখে তাকে ওই কথা বলেছিলাম কারণ আমার এটি পছন্দ হয়েছে। আমি মনে করি, এটি ব্যবসাসফল হবে। এখন আমাদের সম্পূর্ণ মনোযোগ তার সিনেমার দিকে। তারপরই আমরা মধুচন্দ্রিমা ও আমার জন্মদিন নিয়ে পরিকল্পনা করব।’
সিনেমাটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। এটি প্রযোজনা করেছেন করন জোহর। এর আগে রোহিতের চেন্নাই এক্সপ্রেস সিনেমায় অভিনয় করেছেন দীপিকা। পদ্মাবত অভিনেত্রী বলেন, ‘এটা রোহিত শেঠির গতানুগতিক সিনেমার একটি। তার সঙ্গে আমার সিনেমায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যেখানে আমি চলচ্চিত্র ক্যারিয়ারের স্মরণীয় একটি চরিত্রে অভিনয় করেছি। তবে আমি বলছি, সিম্বা ব্লকবাস্টার হতে যাচ্ছে।’
সিম্বা সিনেমায় রণবীর সিং একজন পুলিশ অফিসার। ট্রেইলারেও তাকে দেখা গেছে ড্যাশিং হিরো হিসেবে। এতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন-সারা আলী খান, সোনু সুদ প্রমুখ। আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।