ঢাকাSaturday , 15 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইফ-কারিনা পুত্রের নামে সিনেমা!

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কারিনা কাপুর দম্পতির সন্তান তৈমুর আলী খান। মাত্র দুই বছর বয়সেই আলোচনার দিক থেকে বাবা-মাকেও ছাড়িয়ে গেছে সে।
শোনা যাচ্ছে, সাইফ-কারিনা পুত্রের নামে এবার তৈরি হতে যাচ্ছে সিনেমা। ‘তৈমুর’ নামে একটি সিনেমা রেজিস্ট্রেশন করেছেন মধুর ভান্ডারকর। নামটি নাকি এ নির্মাতারার খুবই মনে ধরেছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বর্তমানে নানা কারণে প্রায়ই আলোচনায় আসেন তৈমুর। সুযোগ পেলেই পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হচ্ছে তার ছবি। অভিনেতা রণবীর সিং তার সঙ্গে সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে, অভিনেতা অজয় দেবগনের মতে, বলিউড খানদের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় তৈমুর।
এদিকে কয়েকদিন আগে ভারতের কেরালায় তৈমুরের আদলে পুতুল বিক্রির ঘটনাও ঘটেছে। এ প্রসঙ্গে সাইফ আলী খান ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘তারা যেটি তৈরি করেছে তার একটি যেন আমার কাছে পাঠানো হয়। আর তার (তৈমুর) জন্য মানুষ যদি উপকৃত হয় তবে আমি আনন্দিত। আমি তৈমুরের নিরাপত্তা ও সুখের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।’
২০১৬ সালের ২০ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন কারিনা। সাইফ ও কারিনা দম্পতি তাদের সন্তানের নাম রাখেন তৈমুর আলী খান। কিন্তু ছেলের নাম রেখে তোপের মুখে পড়েন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা বিদ্রূপ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, শাসক তৈমুর লংয়ের নামের সঙ্গে মিলিয়ে সাইফ-কারিনা তাদের সন্তানের নাম রেখেছেন। এই শাসক ১৩৯৯ খ্রিস্টাব্দে তৎকালীন দিল্লিতে ব্যাপক গণহত্যা চালিয়েছিল। তারপরেও কেন এই নাম রাখা হলো। যদিও পরবর্তীতে নিজেদের বক্তব্যে বিষয়টি খোলাসা করেছেন সাইফ-কারিনা।