ঢাকাSaturday , 15 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জানভি প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ইশান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের নতুন জুটি ইশান কাট্টার ও জানভি কাপুর। চলতি বছর ধড়ক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। পাশাপাশি বলিপাড়ায় চাউর হয় তাদের প্রেমের গুঞ্জন।
সম্প্রতি ‘কফি উইথ করন’ টক শোতে হাজির হয়েছিলেন জানভি। অনুষ্ঠানে তাকে ইশানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক করন। অবশ্য বিষয়টি সরাসরিই অস্বীকার করেন এ অভিনেত্রী।
এদিকে বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার নীরবতা ভেঙেছেন ইশান। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের ‘কফি উইথ করন’ টক শোতে জানভিকে করা করনের প্রশ্ন প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘ তিনি (করন জোহর) বিষয়টি নিয়ে কোনো মজা করেননি বরং গুরুত্বপূর্ণভাবেই প্রশ্ন করেছেন। সাধারণত তিনি সবাইকে নজরদারিতে রাখেন। আমি তার টক শোতে জানভির সঙ্গে ডেটিং বিষয়ে কথা বলেছি। সেই পর্বটি খুব শিগগির প্রচার হবে।’
মিরা নায়ারের একটি সিনেমায় ইশানের অভিনয়ের কথা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এ অভিনেতা। সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার মতো কিছু এখনো হয়নি বলে জানিয়েছেন তিনি।