ঢাকাSaturday , 15 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে লুইস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি যুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন এভিন লুইস। সবশেষ ভারত সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর এবার আন্তর্জাতিক ম্যাচে ফিরলেন ক্যারিবীয় এ ওপেনার।
লুইসের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরেছেন কেসরিক উইলিয়ামস এবং শেলডন কট্রেল। তবে ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি দলে থাকা অলরাউন্ডার কাইরন পোলার্ড ও বাঁহাতি ওবেড ম্যাকয় ইনজুরির কারণে বাংলাদেশে বিপক্ষে দলে থাকতে পারেননি। এছাড়া কাঁধের চোট থেকে অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং হাঁটুর চোট থেকে অফস্পিনার অ্যাশলি নার্স পুরোপুরি সেরে না উঠায় ১৫ সদস্যের এই দলে জায়গায় হয়নি তাদেরও।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে আগামী ১৭ ডিসেম্বর মাঠে নামছে উইন্ডিজ। এই সিরিজের বাকি দুটি ম্যাচ ২০ ও ২২ ডিসেম্বর টাইগারদের মুখোমুখি হবে টি-টোয়েন্টির রাজারা।
উইন্ডিজ টি-টোয়েন্টি দল : কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ের, ফ্যাবিয়ান অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, ক্যারি পিয়ের, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, সাই হোপ, শেরফান রাদাফোর্ড, শেলডন কট্রেল, ওশান থমাস।