স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নেমে ২৭৫ রান তুলতেই ৯ উইকেট হারিয়েছে সফরকারীরা। এই রান তুলে প্রথম দিন শেষ করেছে হাথুরুসিংহের শিষ্যরা। ক্রিজে আছেন নিরোশান ডিকভেলা (৭৩)। লাহিরু কুমারাকে সঙ্গে নিয়ে তিনি আগামীকাল রোববার দলীয় সংগ্রহকে কতদূর টেনে নিতে পারেন দেখার বিষয়।
বাংলাদেশ সময় শনিবার ভোরে টস হেরে ব্যাট করতে নেমে ৯ রানেই তিন-তিনটি উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। দলীয় ৫ রানের মাথায় দানুস্কা গুনাথিলাকাকে (১) হারায় শ্রীলঙ্কা। ৭ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভাকে হারায়। তিনিও ১ রানের বেশি করতে পারেননি। ৯ রানের মাথায় কুশাল মেন্ডিস ২ রান করে সাজঘরের পথ ধরেন।
এরপর দিমুথ করুণারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুস মিলে ১৩৩ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১৪২ পর্যন্ত টেনে নেন। এই রানে ফিরেন মেন্ডিস। যাওয়ার আগে ১৪৪ বলে ১১ চারে খেলে যান ৭৯ রানের ইনিংস। ১৬৭ রানের মাথায় দিনেশ চান্দিমাল আউট হন ব্যক্তিগত ৬ রানে। ১৮৭ রানের মাথায় ফিরে যান ম্যাথুসও। ১৫৩ বল খেলে ৯ চার ও ১ ছক্কায় ৮৩ রান করেন তিনি। ২২৩ রানে দিলরুয়ান পেরেরা (১৬) ও ২৪০ রানে ফিরেন সুরঙ্গা লাকমল (৩)। দলীয় ২৭৫ রানের মাথায় দিনের শেষ বলে আউট হন কাসুন রাজিথা (২)। অপরপ্রান্তে ৭৩ রান নিয়ে অপরাজিত থাকেন ডিকভেলা।
বল হাতে নিউজিল্যান্ডের টিম সউদি ৫টি উইকেট নিয়েছেন। এটা তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম পাঁচ উইকেট শিকার। নেইল ওয়াগনার নিয়েছেন ২টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম।

