ঢাকাFriday , 14 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে আমজাদ হোসেন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আজ শুক্রবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে স্থানীয় সময় ২টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্য জানিয়েছেন পরিচালক এস এ হক অলিক।
এস এ হক অলিক বলেন, ‘থাইল্যান্ডে এখন তার সঙ্গে সোহেল আরমান আছেন। কখন দেশে আনা হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
গত ১৮ নভেম্বর দেশ বরেণ্য এ গুণী নির্মাতা স্ট্রোক করলে তাকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয় আমজাদ হোসেনকে।
১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন আমজাদ হোসেন। এর মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। পরবর্তীতে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার।
এরপর ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’ সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়ান আমজাদ হোসেন। ১৯৭৬ সালে ‘নয়নমনি’ সিনেমার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারপর ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘ভাত দে’, ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন।