ঢাকাFriday , 14 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছবি তুলে বিপাকে কল্যাণ!

Link Copied!

বিনোদন ডেস্ক : রিমলী ও চম্পা দুই বান্ধবী মিলে কক্সবাজার বেড়াতে আসে। অপরদিকে সৈকতে আলাল নামের এক ফটোগ্রাফার কিছু জিজ্ঞাসা না করেই তাদের ছবি তোলে। তারপর রোষানলে পড়ে যায় আলাল। এমনকি শারীরিকভাবেও লাঞ্ছিত হয় সে। কোনো উপায় না পেয়ে আলাল বলে, ‘আজ সারাদিন কারো ছবি তুলতে পারিনি। যদি কোনো ছবি তুলতে না পারি তাহলে মাকে নিয়ে না খেয়েই থাকতে হবে।’
কথাগুলো বেশ নাড়া দেয় রিমলীর মনে। বান্ধবীর হয়ে ক্ষমা চায় আলালের কাছে। তারপর দুজনের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। প্রায় প্রতিদিনই আলালের ক্যামেরায় ছবি তোলে রিমলী। এরপর ঢাকা থেকে রিমলীর বাবার ফোন এলে গল্প মোড় নেয় অন্যদিকে।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ফটোগ্রাফার’। জাহিদ বাবুল রচিত এ নাটক পরিচালনা করেছেন তরুণ নির্মাতা দীপু হাজরা। এতে ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা কল্যাণ কোরাইয়া। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঈশানা খান, মিনাক্ষী রায়, সেলিম রেজা, প্রহর সরকার প্রমুখ।
সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আজ শুক্রবার রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।