স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটে হারিয়ে ২৪তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিল বাংলাদেশ। চলতি বছরের এটি তৃতীয় ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। দেশের মাটিতে এটি বাংলাদেশের ১৯তম সিরিজ জয়। এছাড়া দেশের বাইরে জিতেছে ৫টি ।
২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতে নেয়। এরপর সাফল্যের খাতায় একে একে নতুন সিরিজ যুক্ত হয়।
দেশের বাইরে প্রথম সিরিজ জিতে নেয় ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জেতে চলতি বছরের অক্টোবরে। ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারায় মাশরাফির দল।
বিদেশে সবশেষ সিরিজ জেতে চলতি বছর। ওয়েস্ট ইন্ডিজকে ওদের মাটিতে হারায় ২-১ ব্যবধানে।

