ঢাকাFriday , 14 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসাবোয় ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাসাবোর একটি ফ্ল্যাট থেকে আবদুল্লাহ আল মাহমুদ (৪৩) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
শুক্রবার সকালে সবুজবাগ থানার অফিসার ইনাচর্জ (ওসি) আব্দুল কুদ্দুস ফকির জানান, ‘বৃহস্পতিবার রাতে বাসাবোর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। কাঁচি দিয়ে তার বুকে আঘাত করেছে কেউ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি ফ্ল্যাটে একা থাকতেন। তিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করতেন। লেনদেন সংক্রান্ত বিরোধিতার জেরে তিনি খুন হতে পারেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।