ঢাকাThursday , 13 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে জান্নাত বেগম (২০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। বুধবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের এ হত্যার ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর পলাতক স্বামীর নাম মহসীন সিকদার। মাগুরা জেলা সদরের ফারুক শরীফের মেয়ে জান্নাত ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানান, গত চার বছর আগে মহসীন সিকদারের সাথে জান্নাত বেগমের বিয়ে হয়। গত মঙ্গলবার ছুটিতে বাড়ি আসেন গৃহবধূ জান্নাত। বুধবার দিবাগত রাতে তাকে গলা কেটে হত্যা করা হয়। এর ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে জান্নাত বেগমকে তার স্বামী হত্যা করেছে। খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করে ফাড়িতে রাখা হয়।
আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।