ঢাকাThursday , 13 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ৭দিন পর মাটি খুঁড়ে প্রবাসীর লাশ উদ্ধার

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের এক সপ্তাহ পর মাটি খুঁড়ে কেসত মন্ডল (৩৮) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সৈদামপুরের একটি সড়কের পাশ থেকে এই প্রবাসীর লাশটি উদ্ধার করা হয়। নিহত কেসত মন্ডল ওই গ্রামের মৃত বুমচাঁন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কেসত মন্ডল গত ৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে স্থানীয় বাজার থেকে নিখোঁজ হন। পরের দিন ৭ ডিসেম্বর নিহতের পরিবার বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করে। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। পরে সৈদামপুরের একটি সড়কের পাশে মাটির নিচে নিহতের হাত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মাটি খুঁড়ে তার লাশটি উদ্ধার করে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন জানান, নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।