ঢাকাWednesday , 12 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভটভটি উল্টে মাছ ব্যবসায়ী নিহত

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে ভটভটি উল্টে মহরম আলী (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার ৮ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহরম আলী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার তেলটুপি গ্রামের নবির উদ্দিনের ছেলে।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, নাটোর জেলার গুরুদাসপুর থেকে কয়েকজন মাছ ব্যবসায়ী তাড়াশ উপজেলার মহিষলুটিতে মাছ বিক্রি করতে আসেন। মাছ বিক্রি করে ভটভটি করে ফিরে যাওয়ার পথে ৮ নম্বর ব্রিজ এলাকায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মহরম নিহত ও অন্তত তিনজন আহত হন।