ঢাকাTuesday , 11 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অপহরণের পাঁচ দিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার ফাউগান গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই শিশুর নাম রাকিন সিকদার (১০)। সে ফাউগান গ্রামের শামীম সিকদারের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পিএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
শ্রীপুর থানার এসআই শহীদুল ইসলাম ও স্থানীয়রা জানান, গত ৬ ডিসেম্বর শিশুটি অপহৃত হয়। এ ব্যাপারে তার স্বজনরা থানায় মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে বাড়ির পাশে ঢালু জমিতে স্থানীয়রা শিশুটির লাশ পড়ে থাকতে দেখে শিশুর পরিবার ও থানায় খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।