ঢাকাTuesday , 11 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২ পুলিশকে কিরিচ দিয়ে কুপিয়েছে আসামি

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির কিরিচের কোপে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রামের কোতোয়ালি থানার দুই পুলিশ সদস্য।
মঙ্গলবার ভোরে নগরীর আছাদগঞ্জ এলাকায় আজাদ নামের এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই আবু হায়াত ও কনস্টেবল রাসেল মিয়া।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজাদকে গ্রেপ্তার করতে নগরীর আসাদগঞ্জ এলাকায় একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এই সময় পুলিশের অভিযান টের পেয়ে আসামি আজাদ ধারালো কিরিচ দিয়ে পুলিশের ওপর হামলা করে। কনস্টেবল রাসেল মিয়ার মাথায় কিরিচ দিয়ে কোপ দেয় আসামি আজাদ। এএসআই আবু হায়াত কনস্টেবল রাসেলকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকে কিরিচের কোপে আহত করে। পরে পুলিশ আসামির পায়ে গুলি করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আহত কনস্টেবল রাসেল মিয়া ও আসামি আজাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সন্ত্রাসী আসাদের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।