ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেড়াতে এসে বাসচাপায় পিষ্ট হলো শিশু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মামা বাড়ি বেড়াতে এসে বাসচাপায় পিষ্ট হয়ে লাশ হতে হলো পাপড়ী দাস (৬) নামের এক শিশুকে। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রভাকরদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপড়ী দাস ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালতলা মহিলারোড এলাকার শ্রীবাস দাসের মেয়ে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ফরিদুপরের নগরকান্দা থেকে মা-বাবার সাথে মামা বাড়ি মুকসুদপুর উপজেলার প্রভাকরদিতে আসছিল পাপড়ী দাস। এ সময় মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বাস পাপড়ীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, নিহতের মৃতদেহ মায়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা যায়নি।