ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ভাইয়ের হাতে ভাই খুন

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পারবারিক বিরোধের জেরে ছোট ভাই খোকন মণ্ডলকে (২৪) খুন করেছে তার বড় ভাই লিখন মণ্ডল (২৮)।
রোববার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকন মণ্ডল উপজেলার সাহাপুর মালিথাপাড়া গ্রামের ইউনুস আলী মালিথার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, ৪/৫ দিন আগে খোকন মণ্ডলের সাথে তার বড় ভাই লিখন মণ্ডলের স্ত্রী শারমিন খাতুনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শারমিন খাতুন বাবার বাড়িতে চলে যায়। যাওয়ার সময় তার স্বামী লিখন মণ্ডলকে বলে যায়, ঘটনার সুরাহা না হলে সে আর ফিরবে না। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াও হয়। রোববার সকালে খোকন মণ্ডলের স্ত্রী রিনি খাতুন ঘুম থেকে উঠে বাইরে যায়। সেই সুযোগে লিখন মণ্ডল ঘরে ঢুকে তার ঘুমন্ত ছোট ভাই খোকন মণ্ডলকে হাতুরি-বাটাল দিয়ে মাথায় এলোপাথারি আঘাত করে। খোকনের চিৎকার শুনে স্ত্রী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত লিখন মণ্ডল পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।