ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ চেষ্টাকারীর সঙ্গে ইউপি সদস্যও ফেঁসে গেলেন

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীর ধর্ষণ চেষ্টাকারীকে সালিশ মীমাংসার নামে রক্ষা করতে গিয়ে তারসঙ্গে ইউপি সদস্যও ফেঁসে গেছেন। অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী ও ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, কোটালীপাড়া উপজেলার হরিনাহাটি গ্রামের মৃতঃ মোফাচ্ছের মোল্লার ছেলে সালাম মোল্লা (৪৮) বুধবার তার বাড়ির পাশের প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসলে সালাম মোল্লা পালিয়ে যায়।
পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে সংশ্লিষ্ট বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আলম গাজী শুক্রবার রাতে সালিশ বৈঠকের মাধ্যমে সালাম মোল্লাকে এক হাজার টাকা জরিমানা করে এবং ছাত্রীর মাকে মামলা না করার জন্য হুমকি দেয়।
এতে ছাত্রীর মা এই সালিশ মীমাংসায় সন্তুষ্ট না হয়ে শনিবার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ মামলা আকারে নিয়ে ধর্ষক সালাম মোল্লা ও ইউপি সদস্য আলম গাজীকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত সালাম মোল্লা ও আলম গাজীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে জানিয়েছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ।