ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বিপুল ইয়াবা নিয়ে নারী মডেলসহ গ্রেপ্তার ৩

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : একটি প্রাইভেটকারযোগে কক্সবাজার থেকে শুটিং করে ফেরার পথে চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়েছেন এক নারী মডেল ও তার দুই সহযোগী।
শনিবার রাতে পটিয়া থানার শান্তির হাট নামক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে এদের গ্রেপ্তার করেছে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল।গ্রেপ্তারকৃতরা হলেন- কথিত নারী মডেল সুমাইয়া আক্তার (২০), মোহাম্মদ শরীফ (৩২) ও অর্পন দাশ (৩০)।
চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, কক্সবাজার থেকে বিপুল সংখ্যক ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল পটিয়া শান্তির হাট এলাকায় চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। এই সময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশিকালে ওই প্রাইভেটকারে পাওয়া যায় ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এই সময় প্রাইভেটকারে থাকা নারী মডেলসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা কক্সবাজারে ফটোশুট করে ফিরছিল বলে র‌্যাবকে জানিয়েছে। ফটোশুটের নামে তারা ইয়াবা পাচারের কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।
র‌্যাব ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।